স্পোর্টস ডেস্কঃ গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি অনাকাঙ্ক্ষিত কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। তাই ৯০ মিনিটের মতো পেছানো হয়েছে তৃতীয় টি-টোয়েন্টিও।
আগের সূচিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সাড়ে ১০টায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিলো। এখন পরিবর্তিত সময়ে ম্যাচটা হতে যাচ্ছে স্থানীয় সময় বেলা ১২ অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায়। মূলত সোমবারের বিলম্বিত ম্যাচের পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের জন্য এমন পরিকল্পনা করা হয়েছে।
গতকালকের ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বিলম্ব হওয়ার কারণ হিসেবে জানা গেছে- ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে খেলোয়াড়দের লাগেজ ও বহনকারী সামগ্রী নির্ধারিত সময়ে না আসাতেই এই বিপত্তি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার বিলম্বিত ম্যাচের পর দুই দল মঙ্গলবারের ম্যাচ দেরিতে শুরু করতে সম্মতি জানিয়েছে। যাতে ব্যাক-টু ব্যাক ম্যাচের জন্য খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম, রিকোভারি পর্যাপ্ত সময় পেতে পারে। তাছাড়া ফ্লোরিডাতেও ম্যাচ হবে পর পর।