

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল: টাংগাইলের ঘাটাইলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসবমুখর পরিবেশে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবার ঘাটাইলে ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষ্যে ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
বৃহস্পতিবার (১০অক্টোবর) রাত ১০টায় ঘাটাইল উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন টাংগাইল জেলা শিল্প সংস্কৃতি এবং শিক্ষায় অনেক সমৃদ্ধ। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিলেজ টিম, মনিটরিং টিম গঠন করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আইনশৃংখলা বাহিনীর তৎপর রয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কিশোর কুমার দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি সরকারী জি,বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




