শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন : ড. সেলিম মাহমুদ

প্রথম বেলা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘ গণতন্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দেশের ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে তিনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে পারছে। গণতন্ত্রিক ব্যবস্থার প্রতিটি সুফল তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ভারতের ছত্রিশগড় প্রদেশের মুখ্যমন্ত্রী ভিষ্ণু দেও সাই, উপ মুখ্যমন্ত্রী অরুণ‌ সাও, এমপি, এমএলএ এবং বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অকৃত্রিম বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা ও আবেগের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন ও সমৃদ্ধি এনে বিশ্বকে অবাক করেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত ১০ বছরে ভারতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দুই দেশের মানুষের ভাগ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ভবিষ্যত বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে এই বিশ্বাস আমাদের নেতৃত্ব ও জনগণের রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button