ভারতের হুমকি মোকাবিলায় ড. ইউনূস সফল : মাহমুদুর রহমান

সুমন, ঢাকা:  কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও ভারতের হুমকি মোকাবিলায় অন্তবর্তীকালীন সরকার সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এসইএল সেন্টারে আইপিএসডি ও ওয়াজদা আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রয়েছে, তবে গেল পাঁচ মাসে ভারত যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে, তা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার শতভাগ সফল হয়েছেন, এজন্য ড. ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। এটা হয়ত অন্য কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হতো না।

ভারতের সঙ্গে উইন-উইন সম্পর্ক নিশ্চিত করতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, প্রায় দেড় যুগের শাসনামলে স্বৈরাচার হাসিনা সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যে কারণে গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া এই ডিক্টেটরকে তারা আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, নানাভাবে চাপও সৃষ্টি করছে। এখানে স্পষ্টভাবে বাংলাদেশ ভিক্টিম। অতএব সম্পর্কের সংকট নিরসনে ভারতকে এগিয়ে আসতে হবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, দেশ-বিদেশের গণমাধ্যমে ইসলামবিরোধীদের আধিপত্য রয়েছে। যে কারণে বিগত দিনে আলেম-ওলামাদের নির্যাতনের খবর প্রচারে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যাকাণ্ড নিয়ে কোনো মিডিয়া সঠিক সংবাদ প্রচার করেনি। তবে আমার দেশ এখন ধারাবাহিকভাবে সে নির্যাতনের ইতিহাস তুলে ধরছে।

মাহমুদুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তিত এই সময়ে ইথিকাল বা নৈতিক সাংবাদিকতা নিশ্চিতে দরকার রাজনৈতিক পক্ষপাত ও অর্থনৈতিক দায়মুক্তি। এ ক্ষেত্রে সোচ্চার হতে হবে মাঠের সাংবাদিকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button