৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ডাবল লাইন’ নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। ২০১৪ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে চার দফা বাড়ানো হয়েছে, যার সর্বশেষ সময়সীমা চলতি বছরের এই জুনেই শেষ হওয়ার কথা। তবে, দীর্ঘ ১২ বছরেও প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৫৭.২০ শতাংশ। আর এই দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের প্রাথমিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। এই পরিস্থিতিতে প্রকল্প কর্তৃপক্ষ আরও দুই বছর মেয়াদ বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button