চরফ্যাশনে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করলেন ত্রাণ প্রতিমন্ত্রি

মো: ইসমাইল হোসেন পাটোয়ারী, ভোলা প্রতিনিধি

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ঘূণির্ঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও দুর্গত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মহিববুর রহমান এমপি।

বুধবার ২৯ মে দুপুর ১২ টায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরন করেন মন্ত্রী ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব কামরুল ইসলাম, ভোলা জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান, পুলিশ সুপার জনাব মাহিদুজ্জামান ও চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভি.পি সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button