

টাংগাইলের ঘাটাইল উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়নের বাইচাইল গ্রামের আ.লীগ নেতা শহিদুল ইসলাম খান ওরফে টিক্কা (৫০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ৩ জন কে আসামী করে নারী ও শিশু দমন আইনে ৯(১)/৩০ ধারায় ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন মামলা নাম্বাার ১৯।
অভিযোগ পেয়ে ঘাটাইল থানার পুলিশ তাৎক্ষণিক ২ জন কে আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার বাইচাইল গ্রামের মৃত আতাব আলী খান এর ছেলে ১। শহিদুল ইসলাম খান ওরফে টিক্কা (৫০) ২। পৌর এলাকার খরাবর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে ঘাটাইল পৌর যুবদলের সাবেক সদস্য খোকন (৪০) অপর আসামী মনির হোসেন কে গ্রেফতারের চেষ্টা চলছে।
অভিযোগ থেকে জানাযায় ভিকটিম গোপালপুর উপজেলার বুটিয়া গ্রামের শামীম মন্ডলের স্ত্রী। সে ঘাটাইল উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়ন বাইচাইল গ্রামের শমসের আলীর বাড়ীতে ভারাটিয়া। ২৭ জুলাই সন্ধ্যায় শহিদুল ইসলাম খান ওরফে টিক্কা পরিকল্পিত ভাবে পৌর যুবদলের সাবেক সদস্য খোকন (৪০) ও মনির হোসেন (২৩) কে বাহিরে পাহাড়া রেখে টিক্কা ঘরে ঢুকে এবং ভিকটিম কে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম রাতেই থানায় এসে ৩জন কে আসামী করে নারী ও শিশু আইনে ৯(১)/৩০ ধারায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ ওসি আবু ছালাম মিয়া পি.পি.এম জানান ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে ২ জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি। অপর এক জন কে গ্রেফতারের চেষ্টা চলছে।




