নবগঠিত গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন একান্ত সাক্ষাৎকার ও এলাকাবাসীর মতামত

মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের নবগঠিত গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনৈতিক নেতা প্রভাষক বশির উদ্দিন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক শৃঙ্খলা এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় উপস্থিতির জন্য নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

একান্ত সাক্ষাৎকারে প্রভাষক বশির উদ্দিন বলেন,
“দল আমাকে যদি মনোনয়ন দেয়, আমি গাজীপুর-৬ আসনের জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করব। এই এলাকাকে সুশাসন ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

এলাকাবাসীও তাঁর প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের অনেকেই মনে করেন,
“তিনি একজন পরিশ্রমী, সৎ ও শিক্ষিত রাজনীতিবিদ। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমরা চাই, তিনিই হোন আমাদের এলাকার প্রতিনিধি।”

দলীয় নেতাকর্মীরাও বলছেন,
“বশির ভাই আমাদের সবার অভিভাবক। তিনি মাঠে ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর মনোনয়নই গাজীপুর-৬-এ বিএনপিকে শক্তিশালী করবে।”

গাজীপুর-৬ আসনের রাজনীতিতে এখন বেশ আলোচনায় রয়েছেন প্রভাষক বশির উদ্দিন। কেন্দ্রীয় বিএনপি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button