অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button