সারদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল

সারাদেশ ব্যপি হিন্দু ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন,মন্দির ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি বন্ধ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় সার্বজনীন হরি মন্দির থেকে একটি মিছিল পৌর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করতে থাকে।

ঘাটাইল উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখা, ধর্মীয় জাতি গত সংখ্যালগু ঐক্য মোর্চা আয়োজিত, সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র শাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত পৌর শাখার সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button