প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১০:৩৮ এ.এম
সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।
সম্পাদক ও প্রকাশনা
আলহাজ মোঃ শাহ্ আলম
প্রকাশনা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি-১৩১, বেপারীপাড়া, উত্তরখান, ঢাকা-১২৩০।
বার্তাকক্ষ: 01720018867,ই-মেইল: dailyprothombela@gmail.com
দৈনিক প্রথম বেলা