

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান, মঙ্গলবার বেলা ১১টায় উদ্ধোধন করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
ঘাটাইল উপজেলার লোকেরপাড়া, রসুলপুর,দেওপাড়া ইউনিয়নে ৭২টি ঘর ও জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কিশোর কুমার দাস, ওসি তদন্ত সজল খান, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




