

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে। এর মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো।
এখন থেকে অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য করা হবে।
আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই বিধিমালা কার্যকর হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ সচিবালয় এলাকা (ভিতরের রাস্তা ও পার্কিং) থেকে এই অভিযান শুরু করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হতে পারে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি সকল যানবাহনের চালককে এই নিয়ম মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




