আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরে অভ্যুল্থানে বীর শহীদ আবু সাইদের পথিকৃতে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফিন।
আজ রবিবার (২৪ নভেম্বর) নতুন যোগদান করা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুকতাদির আরেফিন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে এই শ্রদ্ধা নিবেদন করলেন।
এসময় তিনি গুরুদাসপুর পৌর সদরে ২টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শন কালে সিভিল সার্জন বলেন, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দর পরিবেশ রয়েছে। এখানকার কর্মকর্তাদের সেবার মানও ভালো দেছেছি। রুগিরাও ডাক্তারদের ব্যবহারে সন্তুষ্ট প্রকার করছে।
এ সময়ে উপস্থিত ছিলেন গুরুদাসপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম।