আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: গুরুদাসপুরে সাবেক মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও তার পরিবারের আরও ৩ সদস্যের বিরুদ্ধে পৈত্রিক ভিটা থেকে জোর পূর্বক উচ্ছেদের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ (২৫ নভেম্বর) সোমবার গুরুদাসপুর পৌর সদরের চাঁচকেড় বাজারে এই অভিযোগ করে সংবাদ সম্মেলন করে মনোয়ারা নামে এক ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী মনোয়ারা বলেন, আমরা এই জমি এক সময় দখলে ছিলাম। সেখানে আমরা বসবাস করতাম। গত ১৭ বছর যাবৎ আমরা আমাদের জমিতে এই সন্ত্রাসী মেয়রের অত্যাচারে থাকতে পরিনাই। তিনি তার ক্ষমতা খাটিয়ে তার সন্ত্রাসী বাহিনি দিয়ে আমাদের এই জমি দেখে বিতারিত করেছে।
এসময় তিনি অভিযোগ করে আরো বলেন, বিগত সরকারের আমলে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে। সুধু জমি থেকে বিতারিত করে থামেনি তারা। আমার অনেক অত্যাচার করেছে তারা।
তিনি বলেন, আমার মরহুম পিতা বিক্রয় করেনি। আমার বিভিন্ন সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনেক বার বিষয়টি জমির কাগজ দলিল নিয়ে বসেছি। কিন্তু তারা বিগত সরকারের আওয়ামী লীগের ক্ষমতার ধর ব্যক্তির জন্য কেউ ভয়ে করে এগিয়ে আসেনি এমনকি কোন শালিক উপস্থিত হয়নি। পৈত্রিক জমি নিয়ে অনেকদিন ধরে বিবাদ হয়ে আসছিল।
তিনি আরো বলেন, সাবেক মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা মেয়র থাকাঅবস্থায় আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেয়নি। আমাদের পানি দেয়েও কষ্ট দিয়েছি। আমাদের অনেক মারপিট করেছে। সেখানে তারা এখন পাকা স্থাপনা নির্মান করেছে।
অভিযোগকারী মনোয়ারা এর সুষ্ঠ বিচার দাবি করেন।
এ বিষয়ে বিবাদি মোঃ ইমদাদুল হক মোল্লা, বলেন ৪০ বছর আগে থেকেই আমরা জমিগুলো ভোগ দখল করে আসছি। আমাদের সব কাগজপত্র আছে। মনোয়ারা বেগম যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা। আমাদের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তারপরেও আইন আদালত আছে, সেখানে যাক জমি পেলে দেওয়া হবে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তবে জমির বিষয় হওয়ার উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।