বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক:  হঠাৎই বিশ্বজুড়ে থমকে গেল ফেসবুক। শুধু ফেসবুকই নয়; ইনস্টাগ্রাম, হোয়্যাটসঅ্যাপ- তথা মেটার তিনটি প্রধান প্ল্যাটফর্মে সমস্যা দেখা যাচ্ছে।

গতকাল বুধবার রাতের দিকে এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে। কোটি কোটি ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে এই অসুবিধার সম্মুখীন হন।

খুব চেষ্টার পরও কেউ কেউ কোনো একটি পেজ খুলতে পারছেন না। কোনোভাবে খোলা গেলেও কিছুই পোস্ট বা আপলোড করতে পারছেন না। ফেসবুকে প্রবেশ ও কিছু শেয়ার করতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে, তা হলো- ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

ভারত, বাংলাদেশ ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে। তবে কি কারণে ফেসবুকে এই সমস্যা দেখা দিল, তা স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button