গাজীপুরে আগুনে পুড়ে ছাই ঝুটের গুদাম

জেলা প্রতিনিধি, গাজীপুর; গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ওই গুদামে থাকা কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মহানগরীর কোনাবাড়ীতে আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কোনাবাড়ীর আমবাগ বার্বুচি মোড়ে বাহার মিয়ার নামে এক ব্যবসায়ীর ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আমরা সেখানে যাই। তবে অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণ হয়েছে। এতে ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button