দ্রুতই বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল: গুরুদাসপুরে অর্থ উপদেষ্টা

আব্দুল আলীম নাটোর জেলা প্রতিনিধি: 
নাটোরের গুরুদাসপুরে এক সংক্ষিপ্ত সফরে এসে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত এটি কার্যকর করা হবে। সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন গণভোট নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বর্তমানে সরকারি চাকরিতে ২০টি গ্রেড চালু রয়েছে। যেখানে সর্বনিম্ন মূল বেতন থেকে শুরু করে সর্বোচ্চ ৮৬ হাজার টাকা (মন্ত্রিপরিষদ সচিব) পর্যন্ত মূল বেতন নির্ধারিত আছে। নতুন স্কেলে এই কাঠামোর পরিবর্তন ও পরিমার্জন আসবে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টার সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল:

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button