এক চুমুতেই উড়ে গেলো ডিভোর্স

 বিনোদন ডেস্ক:  হলিউড তারকাদম্পতি জাস্টিন বিবার ও বাহিলি বিবার বেশ সুখেই ছিলেন। হঠাৎ ছড়িয়ে পড়ে তাদের সংসারে নাকি ভাঙন আসতে চলেছে। সে নিয়ে অবশ্য চুপ ছিলেন দুই তারকাই। তবে সম্প্রতি বিচ্ছেদের এই গুঞ্জন থামাতে সরব হলেন তারা। আর কোনো বক্তব্যে নয়, চুমুকেই বানালেন নিজেদের সুখে শান্তিতে থাকার প্রতীক।

স্ত্রীর গলায় মিষ্টি এক চুমু দিয়ে চলমান ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাস্টিন বিবার।

৪ জানুয়ারি শনিবার জাস্টিন একটি সেলফি শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি বাহিলির গলায় চুমু খাচ্ছেন। বাহিলি মৃদু হাসি দিয়ে ছবির দিকে তাকিয়ে আছেন। এই মিষ্টি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাদের সম্পর্কের দৃঢ়তা দেখে প্রশংসা করছেন।

এর আগে ৩০ ডিসেম্বর বাহিলি এক টিকটক ভিডিও পুনঃশেয়ার করে তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‌‘ইন্টারনেটে আপনাদের সবাইকে’। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি যোগ করেছিলেন তিনি। যা দেখে অনেকে মনে করেছিলেন যে তিনি তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো গুজবের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে জাস্টিনের চুমু দেয়া ছবিটি সব গুঞ্জনকে স্পষ্টভাবেই উড়িয়ে দিয়েছে।

২০১৮ সালে বিয়ে করা এই দম্পতি একাধিকবার বিচ্ছেদের গুজবে পড়েছেন। কিন্তু তারা কখনও এগুলো নিয়ে গুরুত্ব দেননি।

২০২৪ সালে জাস্টিন এবং বাহিলি তাদের প্রথম সন্তান জ্যাক ব্লুজ বিবারের আগমন ঘোষণা করেন। তারপর থেকেই তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে গোপন রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button