গুরুদাসপুর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যের আলোকে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আজ (১৪ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মাঠে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আমিনুল রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, গুরুদাসপুর উপজেলার সহকারী প্রকৌশলী, মোঃ মিলন মিয়া, গুরুদাসপুর বিদ্যুৎ সমিতি ২ এর ডি জি এম মোঃ মইনুদ্দিন বিশ্বাস।

এছাড়াও গুরুদাসপুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলার ১৫ টি স্টল পরিদর্শন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা আফরোজ এবং আগত শিক্ষার্থীদের আবিষ্কার করা বিজ্ঞান প্রযুক্তি যন্ত্রাংশ পরিদর্শন করেন।

আগামী দিনে শিক্ষার্থীরা বিজ্ঞানী ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সে প্রত্যাশা করে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button