শেখ হাসিনা আপনাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন – আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)

ভোলা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৩০ মে২০২৪) সকালে ভোলা জেলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়িরেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

দৌলতখান উপজেলার মোট ৬০০জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য, আলী আজম মুকুল।

এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ আপনাদের কাছে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য এসব চাল পাঠিয়েছেন। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, দৌলতখান থানার ওসি খাসকেল, প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা আনসার আলী, ভিবিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেম্বারগণ সহ স্থানীয় সেবাভূগীরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button