যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে করবেন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, 

ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মারিভ’ দাবি করেছে, ট্রাম্প ইরানকে পাঁচটি কঠোর শর্ত দিয়েছেন— যার মধ্যে পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করার মতো বিষয় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই শর্তগুলো ইরানের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button