

নিজেস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কমিশন সভায় যে-সব বিষয়ে আলোচনা করা হবে
ক) ভোটার তালিকা আইন, ২০০৯ পর্যালোচনা।
খ) জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ পর্যালোচনা।
গ) বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত/পদ্ধতি/সীমাবদ্ধতা পর্যালোচনা।
ঘ) নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এবং গাইডলাইনস ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার এন্ড ফরেন মিডিয়া পর্যালোচনা।
ঙ) নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা।
চ) ডিআরএস সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা।
ছ) ব্ল্যাঙ্ক কার্ড সরবরাহ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা।
জ) প্রস্তাবিত জাতীয় নির্বাচনী পদক নীতিমালা, ২০২৫ এর উপর আলোচনা।
ঝ) আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের মেয়াদ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা।
ঞ) নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ বিষয়ে আলোচনা এবং বিদ্যমান সম্মানী/ফি কাঠামো পর্যালোচনা।
ট) নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা। ঠ) বিবিধ।




