ঘাটাইলে অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া গ্রামের পঙ্গু অসহায় মোঃ আজিজ মুন্সি কে চলাচলের জন্য ১টি হুইল চেয়ার প্রদান করা হয়।

সোমবার ২৪ জুন সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু হুইল চেয়ার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম রুবেল, পৌর সভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ.লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা আবিদ হাসান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা পঙ্গু আজিজ মুন্সি বলেন আমি দীর্ঘ দিন যাবৎ হুইল চেয়ারের অভাবে সব সময় ঘরে বসে থাকতে হইত। পরিবারের সদস্যদের উপর নির্ভর করে জীবন সংগ্রামের যুদ্ধ করে চলছি। হুইল চেয়ারটি পাওয়ার আমার নিজের কাজ নিজে করতে পারব, কারও উপর নির্ভর করতে হবে না।

পরিবারের জন্য অর্থ উপার্জনের হুইল চেয়ারটি আমার খুবই প্রয়োজন ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button