টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গাজীপুর মহানগর দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে মধ্য আরিচপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ইজাজুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button