সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন । ২০১৮ সালের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button