ঢাকায় কুয়াশাচ্ছন্ন শীতের দাপট অব্যাহত, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। 

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শীতের অনুভূতি ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় আজ দিনভর শীতের তীব্রতা অনুভূত হবে।

 আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা বাতাসে জলীয় বাষ্পের আধিক্য নির্দেশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button