
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ আলী ভূইশ্বহর গ্রামের পাতার হাটি এলাকার মৃত মোগল আলীর ছেলে।
হাসপাতাল ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, আমজাদ আলীর ভাই আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমান ও তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল। আজকে এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার ঝামেলা হয়। ইফতারের পর এসব বিষয় আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে গেলে আব্দুল রহমান তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও বোন সুমাকে নিয়ে আমজাদ আলীকে পিটিয়ে আহত করে। পরে আমজাদ আলীকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ আলীকে মৃত ঘোষণা করেন।