নাটোর জর্জ কোর্টের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোর জজ কোর্টের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষা আয়োজনের দাবি করেছেন পরীক্ষার্থীরা। আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা বলেন, গত ২২ মার্চ নাটোর এন এস সরকারি কলেজ কেন্দ্রে জজ কোর্টের শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতটি, বেঞ্চ সহকারী/নাজির/ অফিস সহকারী কাম অপারেটর দশটি, জারিকারক ছয়টি এবং অফিস সহায়ক পদে ১০টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন কিছু পরীক্ষার্থী আগে থেকেই উত্তরপত্র লিখে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন এবং তারা উত্তরপত্র দেখে মূল পরীক্ষার খাতায় উত্তর লেখেন। তারা পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়ে সেটি দেখে কাগজে উত্তরপত্র লিখে এনে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বিক্ষোভ করে ও পরীক্ষা বাতিলের দাবী জানান।

তবে নিয়োগ কমিটি প্রায় দুই সপ্তাহ পেরলেও পরীক্ষা বাতিল না করায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

২৪ ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button