ওসি মহিবুল্লাহকে তার স্বপদে পূর্ণবহালের দাবিতে ‍উত্তরা পূর্ব থানার সামনে মানববন্ধন

মোঃ ইব্রাহিম, ঢাকা: উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহকে স্বপদে পূর্ণবহালের জন্য মানববন্ধন করেছে কয়েশ মানুষ।

আজ রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সচেতন নাগরিক ফোরাম নামে একটি ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা পূর্ব থানার সামনে এই মানববন্ধানের আয়োজিত হয়। তারা মোঃ মহিবুল্লাহকে প্রত্যাহারের আদেশ বাতিল করে পূর্ণ বহালের দাবিতে জানান।

তাদের হাতে বিভিন্ন রকমের ব্যানার-ফেস্টুন দেখা যায়। ব্যানার-ফেস্টুনে লেখা দেখাযায় ওসি মহিবুল্লাহকে পূর্ণ বহাল করা হোক।

মানববন্ধনে বক্তারা বলেন, ওসি মহিবুল্লাহ একজন চৌকস পুলিশ অফিসার ছিলেন। ৫ ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওসি মহিবুল্লাহকে উত্তরা পূর্ব থানার দায়িত্ব দেওয়া হয়। বিগত চার মাসে তিনি তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করতে সক্ষম হয়েছিল।

উল্লেখ্য গত ৯ই জানুয়ারি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি ৫ ই আগস্ট এর ছাত্র হত্যা মামলার আসামি ওই থানার সাবেক ওসি শাহ আলম থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়।

ওসি মহিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিগত চার মাস যাবত স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার কারণে থানা এলাকার আশেপাশেই তিনি বসবাস করতেন। তবুও যদি তাকে এই শাস্তি ভোগ করতে হয় তাহলে লাভ কি হলো।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন তাকে তার পদে পূর্ণবহাল করে আসামি গ্রেফতারের জন্য সহায়তা করা হোক। এই বিষয়ে ওসি মহিবুল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button