দুদকের অভিযান : আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক: ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন, আজই (মঙ্গলবার) মামলা দায়ের করা হবে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তৈয়বুর রহমান। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটক করার সিদ্ধান্ত আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button