মো লুৎফর রহমান লাইসুর, জেলা প্রতিনিধি দিনাজপুর: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ জুন ২০২৫) বেলা ১২.৩০মিনিটে শহরের ষষ্টিতলা মোড়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আলোচনা ও দোয়া মাহফিল শেষে গরিব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মোঃ নুরুল ইসলাম নুর'র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, পৌর শ্রমিকদলের সদস্য সচিব মােঃ নুরে আলম, কোতয়ালি শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনসহ নির্মাণ মিশ্রের শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।