প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৪:৫৫ পি.এম
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে এস টিভি’র সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) দায়িত্ব পালনকালে বেসরকারি টিভি চ্যানেল এস টিভি'র তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তরেকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
ওই সাংবাদিকের সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতরে লাইভে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। এ সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মারা যাওয়া ওই সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। ঢাকার দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি। দুই কন্যাসন্তানের জনক তিনি।
তরিকুল শিবলী দীর্ঘদিন প্রথম বেলা পত্রিকায় সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে প্রথম বেলা পরিবার গভীর শোকাহত।
সম্পাদক ও প্রকাশনা
আলহাজ মোঃ শাহ্ আলম
প্রকাশনা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি-১৩১, বেপারীপাড়া, উত্তরখান, ঢাকা-১২৩০।
বার্তাকক্ষ: 01720018867,ই-মেইল: dailyprothombela@gmail.com
দৈনিক প্রথম বেলা