মোঃ পাপেল মিয়া, গাজীপুর : গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ জনগণের মাঝে প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে গাছা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে জনগণের অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমরা জনগণের কাছে এই দফাগুলোর গুরুত্ব তুলে ধরতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি।
তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনা থেকে মুক্তি চায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে এই দেশ হবে সুশাসন ও ন্যায়ের রাষ্ট্র।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দোকানপাট, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির যুবদল, ছাত্রদল স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ কর্মী-সমর্থক।
এসময় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।