মোঃ পাপেল মিয়া, টঙ্গী (গাজীপুর): নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দল।
বুধবার সকাল সাড়ে দশটায় টঙ্গীর সাহারা মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোডে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী হাসান ও সদস্য সচিব মিলন চৌধুরী। এছাড়াও মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, দেশের জনগণের উপর নাশকতা ও স্বৈরাচারী আচরণ আর মেনে নেওয়া হবে না। তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।