
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: আজ ২১ শে নভেম্বর রোজ শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলার মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মোট ১২ টি কিন্ডারগার্টেনের ৪৭৪ জন ছাত্র ছাত্রীর অংগ্রহনে বৃত্তি পরীক্ষা ২৫ গুরুদাসপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং মেধা বিকাশের জন্য ৩য় বারের মত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে যে সকল কিন্ডারগার্টেন তুহিন মেমোরিয়াল একাডেমি, নাজিরপুর আইডিয়াল স্কুল, তোরসা এ্যাডভান্স কিন্ডারগার্টেন এন্ড কোচিং, মাস্টার একাডেমি ( ঝাউপাড়া), ( ২)মাস্টার একাডেমি নাজিরপুর, নাজিরপুর- প্রি ক্যাডেট কেজি স্কুল, লিপি ইন্টারন্যাশনাল প্রি- ক্যাডেট কেজি স্কুল, জ্ঞানের আলো বিদ্যানিকেতন, তামান্না কিন্ডারগার্টেন, মর্ডান চাইল্ড কেয়র স্কুল, এবং বিন্নাবাড়ী আইডিয়াল স্কুল,।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় গুরুদাসপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন দায়িত্বে ও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, সবেক প্রিন্সিপাল, শহীদ সামসুজ্বোহা সরকারি কলেজ ও পরীক্ষা নিয়ন্ত্রণ, মোঃ মাসুদ রেজা, সভাপতি, গুরুদাসপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, গুরুদাসপুর মডেল কিন্ডারগার্টেন এসোসিয়েশন, উমেম কুলসুম তুহিন,প্রধান শিক্ষীকা, বিউটি খাতুন,প্রধান শিক্ষীকা,উমেম কুলসুম বিথী, প্রধান শিক্ষীকা, মেহেরুন নেছা শিল্পি,প্রধান শিক্ষীকা,ফাতেমা তুজ জোহরা, প্রধান শিক্ষীকা,আব্দুল আল মামুন,প্রধান শিক্ষক,মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, মোছাঃ সাথী,প্রধান শিক্ষীকা,তাসলিমা খাতুন প্রধান শিক্ষীকা।
এবছর ২ দিন ব্যাপী মোট ৩ টি সাবজেক্ট নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অভিভাবকরা বলেন, আমরা আমাদের সন্তানের জন্য কষ্ট করছি শুরু তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তাই তো গুরুদাসপুর উপজেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে লেখাপড়া তেমন একটা ভালো হয় না। তাই কিন্ডারগার্টেন গুলোতে যত্ন এবং এটা মুহূর্ত মেধাশূন্য ছাত্র-ছাত্রীকেও ভালো ও মেধার বিকাশের জন্য শিক্ষক এবং শিক্ষিকারা গড়ে তোলে তাই আমরা অভিভাবক কিন্ডারগার্টেন উপর ভরসা পাই এবং ধন্যবাদ জানাই কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য দের তার আমাদের সন্তানের মেধাবিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তৃতীয়তম বারের মত বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে।
মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে এবং আগামীতে গুরুদাসপুর উপজেলার সব কয়েকটি কিন্ডারগার্টেন নিয়ে চতুর্থতম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশা করছি।




