মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে অসহায় ও এতিমদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন গাজীপুর-০৬ আসনের সম্ভাব্য প্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অসহায় মাদ্রাসার ছাত্রদের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দিতে অনুষ্ঠানস্থলে স্থানীয় মানুষের ভিড় দেখা যায়।