প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৬:৩১ পি.এম
নরসিংদীর পলাশ উপজেলা ফের ভূমিকম্প
ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
সম্পাদক ও প্রকাশনা
আলহাজ মোঃ শাহ্ আলম
প্রকাশনা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি-১৩১, বেপারীপাড়া, উত্তরখান, ঢাকা-১২৩০।
বার্তাকক্ষ: 01720018867,ই-মেইল: dailyprothombela@gmail.com
দৈনিক প্রথম বেলা