দৈনিক মতপ্রকাশ সম্পাদক এটিএম রাকিবুল বাসারের শুভ জন্মদিন উপলক্ষে টঙ্গীতে বর্ণিল আয়োজন

প্রতিনিধি: মোঃ পাপেল মিয়া: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের শুভ জন্মদিন উপলক্ষে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও বর্ণিল আয়োজন।

বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতেই সম্পাদক এটিএম রাকিবুল বাসারের সাংবাদিকতা, নৈতিকতা, কর্মনিষ্ঠা এবং গণমাধ্যম অঙ্গনে তাঁর অবদানের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দায়বদ্ধতা, আস্থাশীলতা ও সত্য অনুসন্ধানে অটল থাকার জন্য এটিএম রাকিবুল বাসার দেশের গণমাধ্যম জগতে এক উজ্জ্বল নাম। তিনি সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে গুরুত্ব দিয়েছেন এবং তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে মতপ্রকাশ পত্রিকা ধারাবাহিকভাবে জনমুখী সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে তাঁর সাহসী ও ন্যায়নিষ্ঠ অবস্থান, দুর্নীতিবিরোধী রিপোর্টিং, পাঠকবান্ধব সংবাদ উপস্থাপনসহ পত্রিকার সামগ্রিক অগ্রযাত্রা। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মতপ্রকাশ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ নুরুজ্জামান শেখ। তিনি বলেন, “এটিএম রাকিবুল বাসার শুধু একজন সম্পাদক নন—তিনি সাংবাদিক সমাজের অভিভাবক। তাঁর জন্মদিন আমাদের জন্য গর্বের দিন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

আল-আমীন হোসেন, সভাপতি, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা

মোঃ জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী প্রতিনিধি, দৈনিক নওরোজ

শাকিল আহমেদ, গাজীপুর প্রতিনিধি, আনন্দ টেলিভিশন

গোলাম কিবরিয়া, স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি

মোঃ মোস্তফা, টঙ্গী প্রতিনিধি, দৈনিক আমাদের সংবাদ,
সাংবাদিক তাসলিমা আক্তার সদস্য গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদ,
মোঃ পাপেল মিয়া, দৈনিক প্রথম বেলা
সহ আরও বহু গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, টঙ্গীতে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে এমন আয়োজন নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত। এটি সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পাদক এটিএম রাকিবুল বাসারের মঙ্গল কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button