নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৩১ দফার প্রচার এবং ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম খান মিলটনের পক্ষে কাফরুল থানা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করেছেন।
নেতা-কর্মীরা বলেন, খালেদা জিয়ার সালাম নিন ধানের শিষে ভোট দিন, শফিকুল ইসলাম খান মিল্টনের সালাম ঘরে ঘরে দিলাম ধানের শীষে ভোট দিন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মিল্টন মিলন ভাই ভাই ধানের শীষে ভোট চাই, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
নেতাকর্মীরা বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন বিপুল ভোটে নির্বাচিত হবে এই আসন তারেক রহমানকে উপহার দেবেন, বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। পাশাপাশি নির্বাচিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন, কাফরুল থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক- মোঃ জিয়া উদ্দিন খান নয়ন, মোঃ এস এম রফিক, মোঃ আহাদ আলি খন্দকার, আহবায়ক সদস্য- মোঃ আশরাফ আলী, কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক- মোঃ ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক- মোহাম্মদ আলম হোসেন, মোঃ সুমন মোল্লা, মোঃ আসাদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শোয়েব আক্তার এম আসর, কাফরুল থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক- মোঃ কামাল হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক- মোঃ রাশেদ হায়দার, যুগ্ন আহবায়ক- মোঃ মাসুদ হোসেন লিমন, কাফরুল থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক- আসিফ ইকবাল বাপ্পি, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সদস্য- শাহিনুর ইসলাম শাকিল, ১৪ নং ওয়ার্ড যুবদল মোঃ সালাউদ্দিন, মোঃ ইকবাল, মোঃ শুভ ইসলাম, কাফরুল থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক- তানিয়া ইয়াসমিন মনি, সদস্য- হোসনা বেগম, ১৪ নং ওয়ার্ড বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক- তানিয়া মমতাজ প্রমুখ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজ শেষে পশ্চিম শেওড়াপাড়ায় কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি, শরিফুল ইসলাম মিলনের নেতৃত্বে (ডিশ অফিস অলিমিয়া টেক পানির পাম্প) এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি আনন্দবাজার মোড়, ফকির বাড়ি রোড, বেলতলা মসজিদ, ওয়াসা রোড, ইস্ট ওয়েস্ট গলি, শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদ গলি, সোনামিয়া কবরস্থান গলি, ইকবাল রোড হয়ে দোলনচাঁপা গলি দিয়ে ফের ডিশ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা ১৫ আসন, কাফরুল থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।