

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতের ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম শিল্প বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় প্রয়োজনীয় কাঁচামাল—পেট্রোকেমিক্যাল, সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার সরবরাহ কমে গেছে। ফলে উৎপাদন খরচ বাড়ায় খুচরা পর্যায়ে পণ্যটির দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারত বছরে ৪০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে, যার বড় অংশই আসে এইচএলএল লাইফকেয়ারের মতো প্রতিষ্ঠান থেকে। সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরগুলোতে এরই মধ্যে অনিয়মিত সরবরাহের চিত্র দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দাম বৃদ্ধি বা স্বল্পতার কারণে এর ব্যবহার কমে গেলে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হতে পারে।




