ধামরাইয়ে বেফাক পরীক্ষায় কৃতি মাদরাসা শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: ইমন হোসেন,  ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ‘দ্বীনি চেতনা পরিষদ’।

বুধবার (৩ জুন) সকালে ধামরাইয় উপজেলার মনু অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড অর্জনকারী, মুমতাজ (এ+) প্রাপ্ত এবং দাওরায়ে হাদীস সমাপনী পরীক্ষায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। মেধাবী শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও সমাজকল্যাণমূলক কাজে আরও ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা, সমাজের বিশিষ্টজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অত্যন্ত আনন্দের সাথে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button