ভুঞাপুরে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে বেকারি

মীর আলেয়া পারভীন, ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় পৌর এলাকার বাহাদিপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বে-আইনী ভাবে গড়ে উঠেছে নিউ টাংগাইল ব্রেড এন্ড বিস্কুট বেকারি নামে এক প্রতিষ্ঠান। কোন প্রকার অনুমোদন ছাড়াই তৈরী করা হচ্ছে বিভিন্ন বিস্কুট, কেক, পাউরুটি, মিষ্টি সহ মুখরোচক খাবার সামগ্রী।

সরেজমিনে দেখা যায়, ভুঞাপুর সীমান্ত বর্তী বাহাদিপুর গ্রামে টিনের ঘরে নোংরা পরিবেশে তৈরী হচ্ছে মুখরোচক খাবার। এসব খাবার তৈরী করতে বেকারির নেই কোন বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন। নেই সংশ্লিষ্ট অধিদপ্তরের লাইসেন্সসহ আয়কর সার্টিফিকেট ও ভ্যাট।

শুধু তাইনা এই বেকারির কোন কর্মচারীর হাতে নেই গ্লাভস নোংড়া হাতে ময়লা পায়ে ও খালি গায়ে মাখছে ময়দা। শরীরের ঘাম বেয়ে পড়ছে ময়দার উপর। যারা খাবার উৎপাদন করছে তারাও বেশীর ভাগ শিশু শ্রমিক। অবস্হা দেখে মনেই হয়না খাবার উৎপাদন আইনে কোন ধারনা আছে তাদের। বাহিরে রাখা হয়েছে তৈলের ড্রাম, খোলা তেলের ড্রামের উপর মাছি ভনভন করছে। বেকারির ভেতরে উৎপাদিত পণ্যগুলো বাজার জাত করতে রাখা হয়েছে সেটাও স্যাঁতসেঁতে ও দূর্গন্ধযুক্ত জায়গায়।

এসব অভিযোগ এর বিষয়ে বেকারির মালিক রূপের বয়রা গ্রামের রহিজ উদ্দিন বলেন, অনুমোদনের জন্য আবেদন করেছি। হাতের গ্লাভস, নোংরা কাপর পরিধান ও স্যাত সেতে পরিবেশে খাবার উৎপাদন এর বিষয়ে বলেন শুধু আমি একা না, টাঙ্গাইল জেলার কেউ এ আইন মানে না।

এসব অভিযোগ এর বিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ মুঠোফোনে জানান, আমি আপনার কথা নোট করছি তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে কি ভাবে খাবারের বেকারি চলে জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদিত এসব বাহারি মোরকে বেকারি পণ্য রিক্সা-ভ্যানযোগে চলে যাচ্ছে ভূঞাপুর, ঘাটাইলের বিভিন্ন এলাকার পাড়া মহল্লার দোকানে। শুধু তাইনয় নামী-দামী ব্রেন্ডের শোরুমেও বিক্রি হচ্ছে এসব বেকারির মুখরোচক খাবার।

এ সব খাদ্যপণ্যের মাণ নিয়ন্ত্রন ও যাচাই করার দায়িত্বে যারা আছেন তারাও সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিভযোগগ সচেতন মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button