নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৩ই ডিসেম্বর) ৭৭ তম বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আর্জাতিক বিমান বন্দর সংলগ্ন আশকোনায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর দফতরে এক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম। সভা সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান খান।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের সাবেক আবাসিক প্রতিনিধি ডঃ মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা জজ কাজী গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার, মোঃ দেলোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলিমুজ্জামান শিকদার, শেখ মোঃ শিপন, বাদশা আল ফয়সাল সহ কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা মহানগর এবং থানা কমিটির নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা মানবাধিকার লঙ্ঘন রোধে আলোচনা করেন।