নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করায় জরিমানা

জেলা প্রতিনিধি. লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশের দায়ে জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। তফসিল ঘোষণার পর সভা-সমাবেশ করা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ঘটনাস্থলে অভিযান চালান।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, প্রায় ২০০ জনকে নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তার একজন সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button