টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ পাপেল মিয়া

​টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন,”বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়।তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

​টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​খাদিজা আক্তার বীনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল।
​সাজেদুল ইসলাম,আহ্বায়ক, মহানগর যুবদল। ​আকবর হোসেন ফারুক, আহ্বায়ক,টঙ্গী পূর্ব থানা যুবদল।
​সিরাজুল ইসলাম সাথী,সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল।

​এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।​আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। এরপর তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button