এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে টঙ্গীতে বিশাল উঠান বৈঠক

মোঃ পাপেল মিয়া, টঙ্গী | 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় টঙ্গী পশ্চিম থানার ৫৩ নং ওয়ার্ডের করইতলা এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার নির্দেশ দেন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।”

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তারা বলেন, জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই ৩১ দফার বাস্তবায়ন জরুরি।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক কাউন্সিলর ও ৫৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি) মোঃ মনির হোসেন (৫৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি)

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী (টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক) শামীম বেপারী (৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী)

এছাড়াও যুবদল নেতা মোঃ রাজিব, বিএনপি নেতা মোবারক, আব্দুর রাজ্জাক, জহির, সালামসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা সভায় অংশ নেন।

সভার শেষে প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সফলতা, দেশের মঙ্গল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ভোটাররা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button