
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর ৭ নম্বর সংবাদের ঝিলপাড় বস্তিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।