
মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের বিগত বছরগুলোর সাফল্য ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সিরাজুল ইসলাম সাথী, সাবেক যুগ্ম আহবায়ক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।সৈয়দ আখতার হোসেন, নির্বাহী পরিচালক, আলোর মিছিল শিক্ষা পরিবার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক।