‘ওয়েডনেসডে’র নতুন সিজনে ইভা গ্রিন

বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র তৃতীয় সিজনে বড় ধরনের কাস্টিং চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স। ‘মিস পেরিগ্রিনস হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’ ও ‘ডার্ক শ্যাডোজ’-এর জন্য পরিচিত ফরাসি তারকা ইভা গ্রিন নতুন সিজনে যুক্ত হচ্ছেন ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রে—যিনি মর্টিসিয়া অ্যাডামসের বহুদিনের নিখোঁজ বোন।

টিম বার্টন পরিচালিত নতুন সিজনটিতে গ্রিনের যোগদান অ্যাডামস ফ্যামিলির গল্পে আরও রহস্য ও উত্তেজনার জোগান দেবে বলে ধারণা করা হচ্ছে। সিরিজের নির্মাতা আল গফ বলেন, “ইভা গ্রিন পর্দায় রহস্যময় ও এলিগ্যান্ট আভা এনে দেন, যা তাকে ‘অ্যান্ট ওপেলিয়া’ চরিত্রের নিখুঁত পছন্দ করে তোলে।” সিজন ২-এ ওপেলিয়ার নাম বহুবার শোনা গেলেও তাকে পুরোপুরি দেখা যায়নি। শুধু শেষ পর্বে এক মুহূর্তের জন্য পেছন দিক থেকে দেখা যায়—মাথায় ফুলের মুকুট আর দেয়ালে লেখা, ‘ওয়েডনেসডে মাস্ট ডাই’। গল্প অনুসারে, রেভেন ক্ষমতা নিয়ন্ত্রণ হারানোর পর থেকেই ওপেলিয়া নিখোঁজ। ওয়েডনেসডের নিজস্ব সাইকিক লড়াইয়ের সঙ্গে এ ঘটনা মিল খুঁজে পাওয়া যায়। সিজন ২-এর শেষে মর্টিসিয়া ওয়েডনেসডেকে ওপেলিয়ার পুরোনো ডায়েরি দিলে এক ভিশনে প্রকাশ পায়—ওপেলিয়া গ্র্যান্ডমামা হেস্টারের ম্যানশনের অন্ধকার ঘরে বন্দি। শোর আরেক নির্মাতা মিলার জানান, ওপেলিয়ার হারিয়ে যাওয়া মর্টিসিয়ার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার ভাষায়, ‘ওপেলিয়ার ফিরে আসা এ পরিবারে যেন বিস্ফোরণ ঘটাবে।’

এ সিজনে আরও থাকছেন এমা মায়ার্স, হান্টার ডুহান, জয় সানডে, মুসা মোস্তফা, জর্জি ফার্মার, আইজাক অর্ডোনেজ, বিলি পাইপার, লুইস গুজম্যান, ক্যাথরিন জেটা-জোন্স।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button